1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

হাসুস’র ২৩ তম সাহিত্য আসরের ফলাফল ঘোষনা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: হাওর সাহিত্য উন্নয় সংস্থা (হাসুস)  বাংলাদেশ এর ২৩ তম সাহিত্য আসরের ফলাফল আজ শুক্রবার ঘোষণা করা হয়েছে। গত বৃহষ্পতিবার থেকে ২ দিন ব্যাপী হাসুস বাংলাদেশ এর অনলাইন ফেসবুক গ্রুপে চলমান প্রতিযেোগিতায় প্রায় শতাধিক কবি, লেখক তাদের লেখা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সর্বশেষ গতকাল শুক্রবার বেলা ১২ টায় প্রতিযোগিতা সমাপ্ত ঘোষিত হয়। এবারের প্রতিযোগিতায় ৭ জন বিজয়ী ও এক জন সেরা পাঠক নির্বাচিত হন। বিজয়ীরা হলেন- কবি মোহাম্মদ আব্দুল হক, কবি মো: নজরুল ইসলাম, কবি মোছাব্বির হোসেন, কবি কামরুল ইসলাম অভি, কবি শামীম আহমদ জয়, কবি আকাশ সরকার, কবি কংকন সরকার। তারা সবাই কবিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এই পর্বের সেরা পাঠক নির্বাচিত হন কবি সিরাজুল ইসলাম কাব্য।

জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক জেনারুল ইসলাম জানান, হাসুস’র প্রতিষ্ঠাতা হাওরকবি জীবন কৃষ্ণ সরকার তৃণমূল হাওরে সাহিত্য ভাবনা জাগিয়ে তুলতে রাত-দিন নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে গতকাল হাসুস’র ২৩ তম ত্রৈমাসিক সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন হলো। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে হাওরে তরুণ লেখক,কবিদের মধ্যে বেশ উৎফুল্লতা লক্ষ্য করা গেছে। আশা রাখছি এই প্রতিযোগিতা নিয়মিত চালু রাখতে পারলে হাওরের সাত জেলার তৃণমূল পর্যায় থেকে অনেক কবি, লেখক বেরিয়ে আসবে যা কোন একসময় জাতীয় পর্যায়ে দেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!