1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

২৮ বছর পর সালমান-শাবনূর জুটির সিনেমা ‘তুমি আমার’ মুক্তি পাচ্ছে

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৮ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : ভালোবাসা দিবসকে সামনে রেখে আজ (১০ ফেব্রুয়ারি) বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘তুমি আমার’ সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির কাহিনিকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবিটিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো চলচ্চিত্রে কাহিনিকার ও সংলাপ রচয়িতা হিসেবে অভিষেক ঘটে আব্দুল্লাহ জহির বাবুর।

ফেসবুকে তিনি লেখেন, “অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার বাবা মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপে প্রথম ছায়াছবি ‘তুমি আমার’ আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল অভিরুচি সিনেমা হলে পুনরায় মুক্তি পেতে যাচ্ছে।

সর্বপ্রথম ১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি। বাবার ইন্তেকালের পর মরহুম তমিজউদ্দিন রিজভী আঙ্কেল এর অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করেন। সেসময় আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় ছবিটি।”

২৮ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহ-শাবনূর জুটি
প্রসঙ্গত, জহিরুল হক ও তমিজউদ্দিন রিজভী পরিচালিত ‘তুমি আমার’ ছবিতে আকাশ চরিত্রে সালমান শাহ ও ডানা চরিত্রে অভিনয় করেন শাবনূর। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কে এস ফিরোজ, প্রবীর মিত্র, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, ইদ্রিস, ববি, সজীব তাহের, রাশেদা চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!