1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

গ্রামীণ পাঠাগারে গ্রন্থাগারিক নিয়োগ অপরিহার্য

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার (আরিফুর রহমান আরিফ) : সারাদেশে ব্যক্তি ও সামাজিক উদ্যোগে প্রতিষ্ঠিত আড়াই থেকে তিন হাজার গ্রামীণ পাঠাগারে গ্রন্থাগারিক নিয়োগ এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বছরে একবার শুধু কিছু অর্থ ও বই দিয়ে দায়সারাভাবে সরকার গুরুত্বপূর্ণ এই সেক্টরকে যুগের পর যুগ অবহেলিত করে রাখছে। গ্রন্থাগারিক নিয়োগ না দিলে দেশের প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই সেক্টরটি ক্রমশ ধ্বংস হয়ে যাবে। আজ গ্রাম পাঠাগার আন্দোলন-এর উদ্যোগে এক আলোচনা সভায় বক্তাগণ উপরোক্ত কথা গুলো বলেন।

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে পাঠাগার সম্মেলনের প্রস্তুতি মূলক সভায় গ্রাম পাঠাগার আন্দোলন-এর সংগঠক আবদুস ছাত্তার খানের সভাপতিত্বে ও ঢাবি’র সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের সাবেক জিএস জুলিয়াস সিজার তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক কাশেম মাসুদ, গ্রন্থ সুহৃদ সমিতির সভাপতি ইমদাদ হোসেন ভূইয়া, দ্যা ডেইলি স্টার বাংলার সহকারী সম্পাদক ইমরান মাহফুজ, আলোর ফেরীর উদ্যোক্তা বাবুল মৃধা, এডভোকেট শ্যামল কান্তি সরকার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের সভাপতি আলী নাঈম, শিল্পী শামীম আকন্দ, পাঠাগার বার্তা’র স্টাফ রিপোর্টার আরিফুর রহমান আরিফ, জয় কৃষ্ণ জিকু, আজিজুল হক, সালমান আহমেদ, রাসেল মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!