1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

শিশুসাহিত্যিক আলী ইমামের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রখ্যাত শিশুসাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলা একাডেমির ফেলো আলী ইমাম ২১শে নভেম্বর ২০২২ সোমবার প্রয়াত হয়েছেন। আজ ২২শে নভেম্বর ২০২২ মঙ্গলবার সকাল ১০:৩০টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত আলী ইমামের মরদেহ বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে বাংলা একাডেমির কর্মকর্তা/কর্মচারীবৃন্দ আলী ইমামের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় কবিতা পরিষদ, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ শিশুসাহিত্য কেন্দ্র, মাসিক সাহিত্য পত্রিকা শব্দঘর।

শ্রদ্ধাজ্ঞাপন পর্বে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, কথাসাহিত্যিক এবং শব্দঘর সম্পাদক মোহিত কামাল, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, সময় প্রকাশন এর প্রকাশক ফরিদ আহমেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক মনির হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তা মেসবাহউদ্দিন সুমন ও অনন্ত উজ্জ্বল, শিশুসাহিত্যিক কামাল হোসাইন, ইমরান পরশ ও
মামুন সারওয়ার, কবি হানিফ খান প্রমুখ।

বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশুসাহিত্যিক আলী ইমামের নামাজ-ই-জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন বাংলা একাডেমির পরিচালক ড. হাসান কবীর। এ সময় আলী ইমামের পুত্র তানভীর ইমাম অন্তু বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণ ছিল আলী ইমামের প্রিয় জায়গা। এই জায়গাতে তাঁর শেষ বিদায় আমাদের সবাইকে স্মৃতিকাতর করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!