1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

পঞ্চগড়ে চমকপ্রদ উদ্যোগে ‘সেলুন পাঠাগার’

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪২ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে অভিনব উদ্যোগ ‘সেলুন পাঠাগার’জ্ঞানের আলো ছড়াতে এক ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন পাঠাগার বার্তা’র পঞ্চগড় জেলা প্রতিনিধি আল-আমিন। তার উদ্যোগের ফলে সেলুনে চুল কাটা বা অন্যকোনো কাজে গিয়ে অপেক্ষার সময়টা বই পড়েই কাটাবেন পঞ্চগড়ের গ্রাহকরা। ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এমন একটি প্রতিপাদ্য নিয়ে শহরের সেলুনগুলোতে লাইব্রেরি গড়ে তোলার কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি পাঠাগার। এই পাঠাগারের উদ্যোক্তা মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র আল আমিন।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে নিউ পারসন এক্সক্লুসিভ জেন্টস পার্লারে এই সেলুন পাঠাগারের উদ্বোধন করেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ এম দেলওয়ার হোসেন প্রধান। এ সময় সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হাসনুর রশিদ বাবু, ব্যাংক এশিয়া পঞ্চগড় শাখার ম্যানেজার আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।

তরুণ উদ্যোক্তা আল-আমিন জানান, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে পঞ্চগড় জেলা শহরে ২১টি সেলুনে ২১টি সেলুন পাঠাগার গড়ে তুলবেন তিনি। এ জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বই সংগ্রহ করছেন। সেলুনে এসে অপেক্ষার সময়টুকু অনেকে মোবাইল গেম খেলে কাটিয়ে দেন। এখন থেকে তারা বই পড়তে পারবেন। সম্পূর্ণ বই পড়ে ফেলতে না পারলেও বইয়ের নামগুলো জানবেন। লেখকের নাম জানবেন। পরে তারা বইটি সংগ্রহ করে পড়ে ফেলবেন। এরই মধ্যে বেশ কয়টি সেলুন পাঠাগার প্রতিষ্ঠা করেছিন আল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!