1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

পদক্ষেপ গণপাঠাগারে ‘আলোর পদক্ষেপ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বার্ষিক বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২৮৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পদক্ষেপ গণপাঠাগারের নিয়মিত প্রকাশনা ‘আলোর পদক্ষেপ’ – এর প্রকাশনা অনুষ্ঠান ও বার্ষিক বইপড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান পাঠাগার ভবনে রবিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জাহানারা খাতুন।
এস এম মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, আবৃত্তি শিল্পী সৈয়দ ফয়সল আহমদ, এডভোকেট আব্দুল আওয়াল মাস্টার, সাংবাদিক মিলন রশিদ, কবি এসএম তাহের, মাজহারুল ইসলাম, কবি জিন্নুন নাহার খানম নিপা, কবি হারুন সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাহুবল পাবলিক লাইব্রেরির কর্মী আলফু মিয়া, কবি মতিউর রহমান, হুমায়ুন কবির মিলন, হুমায়ুন কবির চৌধুরী, আশরাফ হোসেন রুবেল, মোহাম্মদ নূরুদ্দীন, বশির মাস্টার, রুপু দেব, জুমন তালুকদার, প্রবাসি মাসুক আহমেদ, নাসির চৌধুরী,প্রবাসি জুমন তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন- আলোর পদক্ষেপ প্রকাশনাটি এ অঞ্চলের একটি মাইলফলক হয় থাকবে। নান্দনিক কলেবরে ও জাতীয় – আঞ্চলিক লেখকদের গুরুত্বপূর্ণ লেখায় সমৃদ্ধ হয়েছে এ প্রকাশনাটি। বক্তারা প্রকাশনাটির সাথে জড়িত সকলের প্রশংসা করেছেন অকুণ্ঠচিত্তে।

তিনটি শাখায় অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে পাঠকবৃন্দ তিনটি বই পাঠ করে একটি লিখিত মূল্যায়নে অংশগ্রহণ করেন। বইগুলো হলো, সোফির জগৎ, প্রদোষে প্রাকৃতজন ও সৈয়দ মুজতবা আলী শ্রেষ্ঠ রম্যরচনা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পদক্ষেপ গণপাঠাগার বাংলাদেশের একটি ‘ ক’ শ্রেণির পাঠাগার তাই এর বইপড়া প্রতিযোগিতার গুনগত মান রক্ষা করতে হয়। তিনি আরো বলেন, এ প্রতিযোগিতা থেকে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে উঠবে বলে আশা করি। প্রধান অতিথি বলেন, পদক্ষেপ গণপাঠাগার বইপড়া আন্দোলনের এক অনন্য প্রতিষ্ঠান। তিনি বলেন, বই মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করে।
তিনটি শাখায় নয়টি পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী সকলকেই বই উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!