1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

অনির্বাণ লাইব্রেরী কর্তৃক আজমিরীগঞ্জ উপজেলায় বন্যা কবলিত মানুষদের মধ্যে সহায়তা প্রদান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৮৪ বার পঠিত

রামকৃষ্ণ তালুকদার (আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি, হবিগঞ্জ) : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগান কে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন খুলনার অনির্বাণ লাইব্রেরী। গতকাল বুধবার ৬ জুলাই আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে অনির্বাণ লাইব্রেরী পাইকগাছা, খুলনা এর আয়োজনে অনির্বাণ লাইব্রেরীর প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের মান্যবর ডিআইজি জয়দেব কুমার ভদ্র, বিপিএম, স্যারের তত্বাবধানে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ৪০০ টি বন্যার্ত পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনির্বাণ লাইব্রেরীর উপদেষ্টা ও সাংবাদিক মোহাম্মদ নাহিজ, দাতা সদস্য ইংল্যান্ড প্রবাসী আবুল কাসেম, আজহারুল ইসলাম উজ্জ্বল, সাংবাদিক হারুন অর রশীদ চৌধুরী, সাংবাদিক মোঃ ফজলুর রহমান, সাংবাদিক সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাজন আহমদ, আজমিরীগঞ্জ উপজেলার সাংবাদিক আবু হেনা, স্বপন বণিক, এবায়দুর রহমান রাসেল, মিলাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ থানা প্রাঙ্গণে ত্রাণ বিতরণ শেষে সদর ইউনিয়ন এর উদ্ভবপুর গ্রামে নৌকাযোগে আরো ৩০টি পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী “টিম আজমিরীগঞ্জ থানা” ত্রাণ বিতরণে সহযোগিতা করেন। অনির্বাণ লাইব্রেরী এই দুঃসময়ে আজমিরীগঞ্জ উপজেলার এলাকায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষ অনির্বাণ লাইব্রেরীর আরো সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!