1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বিশ্ব হাতের লেখা দিবস পালিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৩৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :‘বিশ্ব হাতের লেখা দিবসের অঙ্গীকার, সবার হাতের লেখা হোক সুন্দর, দ্রুত ও পরিষ্কার’ স্লোগানকে সামনে রেখে হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর উদ্যোগে ২৩ জানুয়ারি ২০২২ তারিখে দেশে বিশ্ব হাতের লেখা দিবস পালিত হয়। ১৯৭৭ সালে ২৩ জানুয়ারি কে বিশ্ব হাতের লেখা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য বাংলাদেশে দ্বিতীয় বারের মত এ দিবসটি পালিত হয়েছে। দিবসটিকে সামনে রেখে ‘হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ এর ব্যাপক প্রস্তুতি থাকা সত্ত্বেও করোনা পরিস্থিতির অবনতির কারণে সরকারি বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পরিসরে দিবসটি হয়।

সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা উপ-নিয়ন্ত্রক খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে শাহবাগ চত্বরে র‍্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার অধিকারী, উপদেষ্টা মিজানুর রহমান, সহ-সভাপতি আনিসুর রহমান নাঈম, সহ-সাধারণ সম্পাদক ফরিদুল আলম নিস্তার, আইন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক দীপঙ্কর বৈরাগী প্রমুখ। অন্যতম সৃজনশীল শিল্প হিসেবে হাতের সুন্দর লেখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বক্তাগণ সুন্দর হাতের লেখার ব্যাপক প্রসারের উপর জোর দেন।শিক্ষার্থীসহ সকল পেশার মানুষ অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর হওয়ার কারণে সুন্দর লেখার চর্চা বিলুপ্তপ্রায়।শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণের হাতের লেখা সুন্দর হলে শিক্ষার্থীদের ও হাতের লেখা সুন্দর হবে বলে বক্তাগনের অভিমত। এ ব্যাপারে ‘হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ এর লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে সুন্দর লেখা চর্চা বৃদ্ধিতে বক্তাগণ সরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান জানান। তাছাড়া বছরের ১৫ ডিসেম্বরকে সরকারিভাবে ‘জাতীয় হাতের লেখা দিবস’ হিসেবে স্বীকৃতি দেবার ও সরকারিভাবে পালন করার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!