1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে “উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল দশটায় লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়।

প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দা আমেনা খাতুন। কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহ্জাহান। পাঠাগারের লাইব্রেরিয়ান মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাঠাগারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাজিব হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিক হাসান এবং মাওলানা ভাসানী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ আল-আমিন।

সেমিনারে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা অংশ নেন। সেমিনার শেষে আলোচকেরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, এমন চমৎকার উদ্যোগের জন্য বাতিঘর আদর্শ পাঠাগার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আজকের সেমিনার থেকে উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বিষয়ে আমরা নতুন অনেক কিছু জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!