1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সৈয়দ মুজতবা আলীর ১২১ তম জন্মবার্ষিকী ও উপন্যাস ‘মিশন আফগানিস্তান’ এর  মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪১ বার পঠিত

 

ঢাকা প্রতিনিধি: বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা সভা, কবিতা পাঠ,সঙ্গীত সম্মননা ও কথাসাহিত্যিক হারুন চৌধুরী উপন্যাস গ্রন্হ ‘মিশন আফগানিস্তান’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। গতকাল বিশ্ব সাহিত্য কেন্দ্রেে বিশ্ব কবিমঞ্চ আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কবি, সাবেক সচিব ও রাষ্ট্রদূত এ এইচ মোফাজ্জল করিম সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নিরঞ্জন অধিকারী, সাবেক জাতীয় দলের ক্রিকেটার মঈনুল হক ও কবি রেজাউর রহমান চৌধুরী।

আলোচনা করেন লেখক অধ্যাপক ড. মোস্তফা দুলাল, রবীন্দ্র দেব ও গোলাম কিবরিয়া। কবিতা পাঠ করেন মমতাজ জাহান করিম,আনোয়ারুল হক,কৃষ্ণ কান্ত বিশ্বাস অমিতা মজুমদার, লিলি শেঠ শ ম রশিদ কামাল, চামেলী সিনহা চারু, শহীদুল জয়,সনাতন মিত্র ,ইমরান সিকদার, উইলিয়াম রনি গোমেজ, মোজাফ্ফ বাবু,সমর বড়য়া,অমৃতা অদিতি বড়ুয়া, পলাশ দেবনাথ, সুমন দাশগুপ্ত, কথাসাহিত্যিক হারুন চৌধুরী উপন্যাস ‘ মিশন আফগানিস্তান গ্রন্হের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি কবি মোফাজ্জল করিম।

ভার্চুয়ালি মাধ্যমে সুইডেন থেকে বক্তব্য রাখেন মিশন আফগানিস্তান এর লেখক হারুন চৌধুরী। মুজতবা আলী সাহিত্য সম্মাননা প্রধান করা হয় কবিতায় রেজাউর রহমান চৌধুরী, অমিতা মজুমদার, ফেরদৌস শেরদিল ( যুক্তরাজ্য) কথাসাহিত্য হারুন চৌধুরী ( সুইডেন)। শুরুতেই সঙ্গীত শিল্পী ও শিক্ষক ড. অনুপম কুমার পালের পরিচালনায় কিরণ সংস্কৃতি সদন এর ছাত্র/ ছাত্রীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপালী বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!