1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর কমিটি গঠন  

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৫২ বার পঠিত
 
নবীগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’- এর কমিটি গঠন করা হয়েছে। সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্য বিবাহ রোধ, মাদক বিরোধী সচেতনতা, ইভটিজিং, ক্রীড়া প্রতিযোগিতা, সহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। সংস্থার কার্যক্রম প্রসারের লক্ষ্যে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে সংস্থার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সহ-সভাপতি সাগর দাশ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংস্থার দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সদস্য কপিল দাশ, সত্যব্রত দাশ, জয়ন্ত কুমার দাশ জয় প্রমুখ। কিশোরদের মধ্যে বক্তব্য রাখেন- তীর্থ দাশ, দীপ দাশ, প্রশান্ত দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ। সর্বসম্মতিক্রমে- তীর্থ দাশকে সভাপতি, দীপ দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
সভা

সভাপতি তীর্থ দাশ ও সাধারণ সম্পাদক দীপ দাশ

উল্লেখ্য যে, সংস্থাটি নবীগঞ্জ থানার মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর নামানুসারে প্রতিষ্ঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!