1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

আনন্দ-উল্লাসে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৫১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয়ে আনন্দ ও উদ্দীপনায় কেক কেটে, মহান নেতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। এছাড়াও সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক ছড়া,কবিতা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, দেয়ালিকা তৈরি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। প্রতিযোগিতা শেষে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ দেলোয়ার হোসেন সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া।

আরো উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয। অতঃপর ধর্মীয় শিক্ষক জনাব আব্দুর রহমান শামীম, বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল কবরবাসীর জন্য দোয়া করা হয়। সর্বশেষে বিদ্যালযের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আব্দুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!