1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ফুলবাড়ীয়ার আছিমে তিন দিনব্যাপী বইমেলা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৭১ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বইমেলা চলছে। গতকাল মঙ্গলবার (২২ মার্চ) থেকে আগামীকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

গতকাল সকালে বইমেলার উদ্বোধন করেন আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রেজ্জাক। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আছিম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম. এ. কাশেম। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (মিলন), আছিম বাজারের সাবেক ঔষধ ব্যবসায়ী জনাব জসীম উদ্দিন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বইমেলার আয়োজক আবু সাঈদ সরকার বলেন, “সীমিত পরিসরে মাত্র ২টি স্টল নিয়ে উদ্বোধন হয়েছে আছিম বইমেলা। অভিজাত পুস্তক প্রকাশক ময়মনসিংহের ডা. রিয়াজ বুক কর্নার এবং ঢাকার বিভিন্ন প্রকাশনীর বই দিয়ে সাজানো সাব’আ মাল্টি শপ। মাত্র ২টি স্টল হলেও বইয়ের আইটেম এবং পরিমাণ ছিল বেশি। তাই, দর্শনার্থীদের ভিড়ও ছিলো লক্ষ্যনীয়।”

ডা. রিয়াজ বুক কর্নারের আয়োজনে বইমেলায় সহযোগিতা করছে স্থানীয় জাগ্রত আছিম গ্রন্থাগার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!