1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগারের উদ্যোগে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬০ বার পঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, এর উদ্যোগে পাঠাগার কার্যালয়ে প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ ও মুজিব কর্ণার উদ্বোধন ও আলোচনা সভা করা হয়। বিগত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় কালের নতুন সংবাদ.কমের সম্পাদক ও উইডু’র সমন্বকারী খাইরুল ইসলাম, আব্দুল গণি কারিগরী স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা কামরুল হাসান, তৃষ্ণা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ তারিকুল আলম, আর্প’র পরিচালক জাহাঙ্গীর ফকির, ফেয়ার এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, আপো’র নির্বাহী পরিচালক মোঃ এমদাদ উদ্দিন সবুজসহ ছাত্রী সাবরিনা রহমান রহমান পূর্ণ, রৌদিয়া রহমান প্রাপ্তি উপস্থিত ছিলেন। আলোচনায় বঙ্গবন্ধু, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুক্তিযুদ্ধ, মুজিব কর্ণার ও ডিজিটাল বাংলাদেশ থেকে উদ্ভাবনী বাংলাদেশ নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য যে, এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগারে পূর্বেই মুক্তিযুদ্ধ ও মুজিব কর্ণার উদ্বোধন করা হলেও সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এবং কেন্দ্রীয় গণগ্রন্থাগার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে উপহার হিসেবে প্রাপ্ত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের ছবি, বুক শেলফ, চেয়ার, টেবিল ও কার্পেট পুনঃস্থাপন ও উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!