1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কবি সুকান্তের শতবর্ষে পদার্পণ উপলক্ষে কামাল স্মৃতি পাঠাগারের আয়োজন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৫ বার পঠিত
ঢাকা জেলা প্রতিনিধি: কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন ছিল গত ১৫আগষ্ট অর্থাৎ শতবর্ষে পদার্পণ করলেন কবি। এই উপলক্ষে তাঁর কবিতা আবৃত্তি ও কবিতা থেকে গান নিয়ে কামাল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে একটি ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ৩০আগষ্ট শনিবার।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন পাঠাগারের সন্মানিত সহ-সভাপতি নুসরাত ইয়াসমিন রুম্পা। তিনি কবি সুকান্তের সংক্ষিপ্ত পরিচিত দিয়ে অনুষ্ঠান শুরু করেন। প্রথমেই ছিল সুকান্তের রচনা ‘হিমালয় থেকে সুন্দরবন’ থেকে সমবেত সঙ্গীত। সঙ্গীত ও আবৃত্তি দিয়ে দর্শকদের মুগ্ধ করেন কামাল স্মৃতি পাঠাগারের পাঠক হুমা, দিশা, জারিফা, ইলমা, শুকরিয়া ও নিহারা। এছাড়াও সন্মানিত সহ-সভাপতি নুসরাত ইয়াসমিন রুম্পা ‘দেশলাই কাঠি’ আবৃত্তি করেন এবং সন্মানিত সভাপতি আবু তাহের বকুল সুকান্ত নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তৃতা দেন। তিনি বলেন- বিভিন্ন কবি ও সাহিত্যিকদের জন্মদিন উপলক্ষে পাঠাগার বই থেকে আবৃত্তি ও পাঠ কামাল স্মৃতি পাঠাগারের নিয়মিত একটি আয়োজন। পাঠাগারের পেজ ও ইউটিউব চ্যানেলে এগুলো নিয়মিত প্রচার করা হয়। এই ধারাবাহিকতায় আজকের আয়োজন এবং ছোট বা বড় পরিসরে তা অব্যাহত থাকবে। অভিভাবকদেরকে তাদের সন্তানদের এই আয়োজনগুলোতে অংশগ্রহণ করাতে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!