1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাতীয় গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপুর যোগদান 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৬৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার: জাতীয় গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন কবি ও প্রাবন্ধিক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ, যিনি ‘সাখাওয়াত টিপু’ নামে সুপরিচিত। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক ফরিদ উদ্দিন সরকার, সহকারী পরিচালক ইনামুল হক, উপগ্রন্থাগারিক রাসেল রানা, গবেষণা কর্মকর্তা কুমারেশ বিশ্বাস প্রমুখ।
২০ জানুয়ারি ২০২৬-এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আগের পরিচালক আফসানা বেগমের নিয়োগ বাতিল করে তাকে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে সাখাওয়াত টিপুর নিয়োগের সিদ্ধান্তের তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫ এর ধারা-১০(২) অনুযায়ী এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!