1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নিলফামারীর মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্থাগারের উদ্যোগে সান্ধ্যকালীন সাহিত্য আড্ডা 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ বার পঠিত
নিলফামারী জেলা প্রতিনিধি: সাহিত্য ও সংস্কৃতি এবং বই পঠন  কে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্ধাগার বড়ভিটা নিলফামারীর  উদ্যোগে আজ (০৭ অক্টোবর) খ্রিস্টাব্দ অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া এর সভাপতিত্বে সাহিত্য আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সংগঠক আফজালুল হক মানিক এর ৫৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও বই পঠন এবং নিলফামারীর বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং বাউল সংগীত পরিবেশন হয় দ্বিতীয় পর্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে আব্দুল মান্নান, এস কে মহসিন, আব্দুল লতিফ, প্রকাশ চন্দ্র, মোশফিকুর রহমান, রেজাউল আলম, বজলুর রশীদ, আজাদ আবির, আশরাফুল ইসলাম রাজু, এমদাদুল হক, জাহেদুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা হিরম্ভ সরকার প্রমুখ।
গ্রন্থ আলোচক হিসেবে  মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্থাগারের সভাপতি হোসাইন মো: সেলিম রেজা তার বক্তব্যে বলেন, বই পড়া কে এগিয়ে নিতে সকলের নৈতিকতাকে কাজে লাগাতে হবে, তাতেই সাহিত্যের লাভ হবে। তিনি বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সংগঠক আফজালুল হক মানিক কে শুভেচ্ছা ও শুভকামনা জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাউল সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী সুবল বয়াতি, গোপি বাবু, মমতাজ আলি এবং দেহতত্ত্ব গান পরিবেশন করেন লেখক আব্দুল মান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!