1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বৃত্তকলা একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবি মিলন মেলা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

নাঈম ইসলাম বাঙালি (তাড়াইল উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ): বৃত্তকলা একাডেমি প্রকাশনীর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক মিলন মেলা, কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা মার্চ শুক্রবার বিকেলে নান্দাইল উপজেলার সুরাটি বাজার সংলগ্ন বাতুয়াদী গ্রামে ওই অনুষ্ঠান হয়।

কবি মো: জবায়দুল হক জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি,সংগঠক ও সাংবাদিক এ এম ফিরোজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি, কথাসাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিটিআই ইন্সট্রাক্টর কবি রাকিব হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল, ইউপি সদস্য সোহরাব উদ্দিন মেম্বার, রসুলপুর গনপাঠাগারের প্রতিষ্টাতা পরিচালক কবি হৃদয় হাসান মোস্তাফিজ, কবি নাঈম ইসলাম বাঙালি, কবি মামুন বিন হারুন, কবি ওসমান সিরাজী, কবি মাসুদ হাসান প্রমুখ।

বৃত্তকলা একাডেমি প্রকাশনীর কর্ণধার কবি ও কথাসাহিত্যিক আব্দুল্লাহ আল মাহদী এর ব্যবস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন কবি মাহবুবুল আলম। এসময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

আগত উপস্থিত সকল কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃতি করেন এবং অতিথিদের কে উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা শেষে রাতব্যাপী বাউল গানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!