1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

হবিগঞ্জে শাহ্ আবদুল করিমের ১৩তম প্রয়াণ বার্ষিকী পালিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ বার পঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জে বাউল সাধক শাহ্ আবদুল করিমের ১৩ তম প্রয়াণবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটারে এক আলেচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ‘করিম ভক্তবৃন্দ’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা পর্বে অংশ নেন কবি বাদল কৃষ্ণ বণিক, অপু চৌধুরী, ‘গণমানুষের মরমিয়া কবি শাহ্ আবদুল করিম’ শীর্ষক তথ্যচিত্রের নির্মাতা তোফাজ্জল সোহেল, সাহিত্য ও নাট্যকর্মী সিদ্দিকী হারুন, প্রগতি লেখক সংঘ জেলা শাখার সদস্য সচিব তানসেন আমীন, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথি রায়, সংস্কৃতিকর্মী রাজা স্মরণ ভট্টাচার্য, নাট্যকর্মী সুবাস ঠাকুর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শাহ্ আবদুল করিমের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘রঙের দুনিয়া’র পরিচালক মোক্তাদির ইবনে ছালাম।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সৈয়দ কাওছার, রুমন, ইয়াছিন খাঁ, জুবায়েদ হোসেন, সুকান্ত গোপ, রাজন দাস, লাভলু দাস, প্রমথ সরকার, আশিক সুলতান প্রমুখ। বক্তারা শাহ্ আবদুল করিমের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও তাঁর লিখিত সংগীতসমূহের ভাব ও দর্শনের বহুল প্রচার কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!